Saturday, March 14, 2026

প্রস্তুতি চূড়ান্ত, বুধে মমতা কী বার্তা দেন তারই অপেক্ষায় মেঘালয়বাসী

Date:

Share post:

রাত পোহালেই মেঘালয়ে(Meghalaya) তৃণমূলের জনসভায় একমঞ্চে ধরা দিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। হাইভোল্টেজ এই জনসভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে মেঘরাজ্যে। নির্বাচনের আগে তুরার এই সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে মেঘালয়বাসীর।

তৃণমূল সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরা ফেলা হয়েছে মেঘালয় তৃণমূলের তরফে। বুধবারের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার শিলিগুড়ি সফরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে শিলিগুড়িতেই থাকছেন তিনি। আগামীকাল বুধবার সকালে তিনি রওনা দেবেন মেঘালয়ের উদ্দেশ্যে। বুধবার দুপুর ১ একটা নাগাদ মেঘালয়ের রাজাবালায় নিকিকোনা টিলাপাড়া ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, মেঘালয়ের শাসকদল এনপিপি-র ব্যাপক দুর্নীতি ও দীর্ঘ বছরের অনুন্নয়নকে পিছনে ফেলে বাংলার মডেলকে হাতিয়ার করে মেঘরাজ্যের বাসিন্দাদের মনজয় করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বাংলার জনপ্রিয় প্রকল্পগুলিকে তুলে ধরা হচ্ছে মেঘালয়ের মানুষের কাছে। দলীয় প্রার্থীদের সমর্থনে একনাগাড়ে সেখানে জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার মেঘালয়ে সভা সেরে সদ্য রাজ্যে ফিরেছিলেন অভিষেক। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের মেঘালয় সফরে অভিষেক।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...