Saturday, May 16, 2026

চুলকাণ্ডে কেউ ক্ষমা চায়নি, বিমান সংস্থার উপর রেগে আগুন মিমি

Date:

Share post:

বিমানে বিদেশে যাওয়ার পথে বিপত্তি। বিমান সংস্থার উপর ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।বিমানে যাওয়ার সময় তাঁকে পরিবেশন করা খাবারে প্লেটে মিলল চুল। অভিনেত্রী-সাংসদের পরিষেবার প্রতি এই ক্ষোভ যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তুলে দিল।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেই পোস্ট করে এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মিমি। অভিনেত্রী আরও রেগে গিয়েছেন, যখন খাবারে চুল নিয়ে অভিযোগ জানিয়ে ওই বিমান সংস্থাটিকে ইমেল করার পরও দুঃখপ্রকাশ করে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁর অভিযোগ, “খাবারে চুল। মোটেও ভাল কথা নয়। এই বিষয়ে মেইল করার পরও ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেনি আপনাদের টিম।”

 

মঙ্গলবার বিমান সফরে নিজের খাবারের প্লেটের ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে পড়ে রয়েছে আধ খাওয়া একটি ক্রসোঁ। সেই সঙ্গে প্লেটে দেখা যাচ্ছে একটি চুল।
ছবিটি শেয়ার করে, ওই বিমান পরিবহন সংস্থাকে ট্যাগ করে ক্যাপশানে মিমি লিখেছেন, ”আমার মনে হয়, আপনারা এতটাই বড় হয়ে গিয়েছেন যে আপনাদের সঙ্গে যে সমস্ত যাত্রীরা সফর করছে, তাঁদের অসুবিধা সুবিধার বিন্দুমাত্র খেয়াল রাখতে পারছেন না তাঁরা? দুপুরের খাবারে চুল পাওয়াকে খুব একটা ভাল বিষয় বলে মনে করি না আমি। গোটা ঘটনাটা নিয়ে ই-মেইল করেছিলাম আমি। কিন্তু আপনারা উত্তর দেওয়া বা ক্ষমা চাওয়ার প্রয়োজনবোধও করেননি। আমি যখন আমার প্লেটে থাকা ক্রসোঁটা চিবোচ্ছিলাম, তখন সেটার মধ্যে থেকে এই চুলটা বের হয়।”

 

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...