Tuesday, March 17, 2026

প্রতারণার ফাঁদে মার্কিন নাগরিকরা! কলকাতায় বসেই বিদেশের অ্যাকাউন্ট ফাঁকা

Date:

Share post:

এবার প্রতারণার শিকার মার্কিন নাগরিকরা (American Citizen)। কল সেন্টারের আড়ালে চলত জালিয়াতি। গোপন সূত্রে খবর পেয়ে, তপসিয়া (Topsia) ও সল্টলেক (Saltlake) থেকে ১৬ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলকাতায় বসেই চলত প্রতারণা চক্র। কখনও গুগল (Google) বা মাইক্রোসফটের (Microsoft) কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে, আবার কখনও ল্যাপটপ (Laptop) বা ডেস্কটপের (Desktop) প্রযুক্তিগত পরিষেবা প্রদানের ফাঁদ পেতে চলত প্রতারণা।

বুধবার সল্টলেক সেক্টর ফাইভের একটি ফ্ল্যাটে হানা দেয় বিধাননগর পুলিশ। মাইক্রোসফট ও গুগলের কাস্টমার কেয়ারের ভুয়ো পরিচয়ে চলত প্রতারণা। গ্রেফতার করা হয় ১১ জনকে। উদ্ধার হয় ৫টি কম্পিউটার, ১৪ টি স্মার্টফোন (Smartphone ) এবং ৫টি হার্ডডিস্ক-সহ আরো বেশ কিছু জিনিস। পুলিশ সূত্রে খবর, ২০২০ সাল থেকে চলতে জালিয়াতির কারবার।

অন্যদিকে, তপশিয়ার একটি ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ৬ জন অভিযুক্তকে। অভিযুক্তরা হলেন, সলমন মির্জা, আয়ুষ আগরওয়াল, আসিফ হোসেন, শেখ সাহিল, জায়েদ খান এবং ইমরান আলি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১২টি মোবাইল ও ৪টি ল্যাপটপ। তদন্তে উঠে আসে আমেরিকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের ফোন করত অভিযুক্তরা। এরপর বিভিন্ন টেকনিক্যাল সহায়তা প্রদানের নামে ল্যাপটপ, ডেক্সটপের দখল নেওয়া হত। সেখান থেকে ব্যাঙ্কের তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট (Account) সাফ করত জালিয়াতরা।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...