Wednesday, May 13, 2026

NPP সরকারের শেষের শুরু, মেঘালয়ে কাউন্টডাউন ঘড়ি বসাল তৃণমূল

Date:

Share post:

বিপুল জনসমর্থন নিয়ে মেঘালয়ে একের পর এক জনসভা করে চলেছে তৃণমূল(TMC)। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে মেঘরাজ্যে প্রচার করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এরইমাঝে এবার মেঘালয়ে দলীয় কার্যালয়ে পালাবদলের কাউন্টডাউন ঘড়ি(Countdown Watch) বসিয়ে চমক দিল তৃণমূল। এই উদ্যোগ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে, আগামী ২ মার্চ ওই ঘড়ি মানুষকে মনে করিয়ে দেবে রাজ্যের অন্ধকার দিনের সমাপ্তি ঘটেছে।

এই কাউন্টডাউন ঘড়ি প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মেঘালয়ে ‘দুর্নীতিগ্রস্ত’ এমডিএ সরকারের সমাপ্তির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই ঘড়ি এনপিপির জোটসঙ্গীদেরও সেকথা মনে করিয়ে দেবে। এপ্রসঙ্গে তৃণমূল নেতা মুকুল সাংমা বলেন, “সময় এগিয়ে আসছে। সেই দিন আর খুব বেশি দূরে নেই যেদিন মেঘালয় দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে মুক্ত হয়ে ফের নিজের অতীত গৌরব ফিরিয়ে এনে এক সুন্দর রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে।” মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এই ঘড়িটি প্রকাশ্যে আনেন মুকুল সাংমা। অনেকটা তৃণমূলের দলীয় প্রতীকের মতো দেখতে এই ঘড়ি। এতে রয়েছে জোড়াফুল ও ৩টি পাঁপড়ি, পাশাপাশি ঘড়িতে রয়েছে তৃণমূলের শ্লোগানও।

উল্লেখ্য, উন্নয়ন, জনমুখী একের পর এক প্রকল্প, অবহেলার অতীত কাটিয়ে আত্মসম্মান ও ‘মেঘালয়বাসীর অধিকার’ ফিরিয়ে আনা। এই বিষয়গুলিকে হাতিয়ার করে মেঘালয়ে(Meghalaya) ঘাসফুল ফোটাতে ময়দানে নেমেছে তৃণমূল(TMC)। আগামী ২৭ তারিখ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল যে বাজিমাৎ করতে চলেছে তার আভাস পাওয়া যাচ্ছে তৃণমূলের একের পর এক জনসভায়। এহেন পরিস্থিতির মাঝেই এবার মেঘালয়ে কাউন্টডাউন ঘড়ি বসাল তৃণমূল।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...