Thursday, April 30, 2026

থেমে গেল মোহিনীআট্টমের ছন্দ, প্রয়াত নৃত্যশিল্পী ডাক্তার কনক রিলে

Date:

Share post:

প্রয়াত দক্ষিণ ভারতের (South India)কেরলের ধ্রুপদী নৃত্যশৈলীর (Classical dance style) এক অন্যতম শিল্পী ডাক্তার কনক রিলে (Dr. Kanak Rele)। বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়। অশীতিপর শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ ভারতের শাস্ত্রীয় নৃত্য ঘরানা।

কথাকলিতে পারদর্শী ছিলেন ডাক্তার কনক রিলে। মাত্র ৭ বছর বয়স থেকে গুরু পাঞ্চালি করুনাকর পানিকরের কাছ থেকে কথাকলি নৃত্যের তালিম নিতে শুরু করেন। মুম্বই থেকে ওকালতি পাস করে তিনি উচ্চ শিক্ষার জন্যে পাড়ি দিয়েছিলেন যুক্তরাজ্যে। ছোটবেলায় কলকাতায় বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি। মোহিনীআট্টমকেই ভালোবেসে নিজস্বতার ছোঁওয়া দিয়েছিলেন শিল্পী। নাচের প্রতি অগাধ ভালোবাসা এবং টানের জেরেই নাচ নিয়ে নানা সময়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন কনক। প্রায় আট দশকের নৃত্য কেরিয়ারে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। ১৯৮৯ সালে পদ্মশ্রী, ২০১৩ সালে পদ্মভূষণ, ২০০৬ সালে কালিদাস সম্মান পেয়েছেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া শিল্পী মহলে।

 

Related articles

১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

ভাষা নিয়ে যে বিদ্বেষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপির নেতা-মন্ত্রীরা তৈরি করেছিলেন তাকে কার্যত শিলমোহর দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী...

IPL: সাজঘরেই ধূমপান! রিয়ানকে লঘু শাস্তি দিয়ে ছাড় বিসিসিআইয়ের

কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রাজস্থান রয়্যলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag )। ভেপিং ঘটনায় বড় শাস্তি...

প্রস্তুত কলকাতা পুলিশ: হিংসা রুখতে নগরপালের একগুচ্ছ নির্দেশ

ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র থেকে অমিত শাহও সেই সিদ্ধান্ত...

২২৬-এর বেশি আসন তৃণমূলের: স্ট্রং রুমে কড়া নজরের নির্দেশ মমতার, ‘গদি মিডিয়া’র এক্সিট পোল নিয়ে বিস্ফোরক অভিযোগ

২০২৬-এর নির্বাচনে ২২৬টির বেশি আসনে জিতবে তৃণমূল। সংবাদমাধ্যম এক্সিট পোল উড়িয়ে দাবি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...