Thursday, May 14, 2026

অ্যা*ডিনোভাইরাসে কলকাতায় বলি আরও ১, হাসপাতালেই মৃ*ত্যু

Date:

Share post:

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিল হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা করার পর দেহে অ্যাডিনোভাইরাসের উপস্থিতি মেলে। অবশেষে বুধবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃতা বছর তেরোর এক নাবালিকা। গত প্রায় এক সপ্তাহ ধরে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল সে।

আরও পড়ুন:Kolkata : অ্যাডি*নোর চওড়া থাবায় শহরে শিশুমৃ*ত্যু !

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার নাম ঊর্জাসাথী রায়চৌধুরী। তাঁর বাড়ি খড়্গপুরে। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ঊর্জাসাথীকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়। ১৬ ফেব্রুয়ারি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর দেহে অ্যাডিনোভাইরাসের উপস্থিতি মেলে। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ওই অবস্থাতেই তাঁর দেহে নিউমোনিয়া ধরা পড়ে।বুধবারই মৃত্যু হয় নাবালিকাটির।
ক্রমেই রাজ্যে বাড়ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। রবিবার পর্যন্ত রাজ্যে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জন শিশুর। গত রবিবার বি সি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে মাস ছয়েকের এক শিশুর। ভাঙড়ের বাসিন্দা ছিল মেহেদি হাসান। ৫ ফেব্রুয়ারি থেকে ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি ছিল মেহদির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যাকিউট রেসপিরেটরি ফেলিয়োর’ এবং ‘সিভিয়ার নিউমোনিয়া’র কথা উল্লেখ করা হয়েছে। গত ডিসেম্বরের শেষ থেকে রবিবার পর্যন্ত রাজ্যে যত জন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে, তাদের বেশির ভাগেরই বয়স দু’বছরের মধ্যে। এখনও পর্যন্ত কলকাতা মেডিক্যালে ৩, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ৩ এবং বি সি রায় শিশু হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুর শারীরিক অবস্থার দিকে নজর রাখতে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। শহরে অ্যাডিনোভাইরাসের দাপাদাপি রুখতে পুরকর্মীদের জন্যও নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভাও।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...