Wednesday, June 24, 2026

Kolkata : অ্যাডি*নোর চওড়া থাবায় শহরে শিশুমৃ*ত্যু !

Date:

Share post:

ক*রোনা পরবর্তী ত্রাসের নাম অ্যাডি*নো ভাই*রাস। জ্বর সর্দি-কাশি নিয়ে সং*ক্রমিত শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই। উদ্বেগ বাড়িয়ে এবার শহর কলকাতায় (Kolkata) শিশুকন্যার মৃ*ত্যু। আড়াই বছরের শিশুটি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় (Respiratory problems) ভুগছিল। সপ্তাহখানেক জ্বর, সর্দি ,কাশি থাকার পর গত শুক্রবার পার্ক সার্কাসের (Park Circus) হাসপাতালের ICU-তে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষরক্ষা হল না।

করো*না পরবর্তী নিউ নরমালে নতুন ভাই*রাস নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। অসুস্থ শিশুদের স্কুলে না পাঠানো থেকে শুরু করে মাস্ক ব্যবহার অপরিহার্য বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এর আগে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লেকটাউনে ৫ বছরের এক শিশুর মৃ*ত্যু হয়েছিল। করো*নার পাশাপাশি পাশাপাশি অ্যাডি*নো ভাই*রাসে শিশুটি আক্রা*ন্ত ছিল বলে সন্দেহ করা হয়েছিল। শিশু এবং বয়স্কদের মধ্যে এই ভাইরাসে আক্রা*ন্ত হওয়ার প্রবণতা সবথেকে বেশি। তাই সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৩ থেকে ৫ দিন জ্বর এবং শ্বাসপ্রশ্বাসে অস্বস্তি ভাব বজায় থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেই জানিয়েছে স্বাস্থ্য ভবন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...