Friday, May 15, 2026

Entertainment : বঙ্গদেশে বলিউডের ‘শা*প মুক্তি’, পড়শি রাষ্ট্রে ‘পাঠান’ প্রবেশ !

Date:

Share post:

আট বছর পর বলিউডের (Bollywood Movies) সিনেমা মুক্তি পেতে চলেছে বাংলাদেশে (Bangladesh)। বিশ্ব কাঁপিয়ে রেকর্ড গড়ে এবার বাংলাদেশে যাচ্ছে ‘পাঠান’ । আট বছর পর বলিউডের কোন ছবির সাড়ম্বর মুক্তি বঙ্গদেশে। সম্প্রতি বলিউডের কিং খান #AskMeAnything সেশনে এক ফ্যানের প্রশ্নের উত্তরে এই সুখবর শুনিয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মসের(Yash Raj Films) ব্যানারে তৈরি দীপিকা পাডুকোন (Deepika Padukone), জন আব্রাহাম(John Abraham) এবং শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ‘পাঠান’ (Pathan)।

বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রক বিশেষ কিছু শর্তের নিরিখে বলিউডের সিনেমাকে আমদানি করতে প্রস্তুত বলে জানিয়েছে। উল্লেখ্য ১৯৭২ এর পর থেকে বাংলাদেশে ভারতীয় হিন্দি ছবির মুক্তি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। যদিও নিজেদের বিনোদন জগতের অবক্ষয় আটকাতে ২০১০ সালে আমির খান অভিনীত ‘ থ্রি ইডিয়টস’ (3 Idiots) এবং শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ (My Name Is Khan) মুক্তি পায়। কিন্তু এতে প্রবল আপত্তি জানান বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পী সমাজ। ফলে ফের বলিউডের সিনেমার মুক্তি আটকে যায় সেদেশে। এরপর ২০১৫ সালে অল্প কিছু সিনেমা হলে সলমান খান অভিনীত ‘ ওয়ান্টেড ‘ (Wanted) মুক্তি পেয়েছিল। এরপর কেটে গেছে ৮ বছর । এর বাংলাদেশে বলিউড ছবি মুক্তি পেতে চলেছে। শাহরুখ খানের বাংলাদেশের অনুরাগীরা ‘ পাঠান ‘ (Pathan)- এর আগমনের খবর পেয়ে রীতিমত উচ্ছ্বসিত।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...