Friday, May 15, 2026

বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

বইয়ের (Book) প্রতি মানুষের আগ্রহ কমছে। আর সেকারণেই মানুষের আগ্রহ বাড়াতে সরকারি সহায়তাপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে (Library) সদস্য সংখ্যা বাড়ানোর উদ্দ্যেশ্যে বিশেষ অভিযান শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddikulla Choudhury) জানিয়েছেন, বই ধরো, বই পড়ো প্রকল্পের আওতায় চলতি বছরে গ্রন্থাগারগুলিতে ২ লক্ষ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নতুন কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত নতুন তিন লক্ষ সদস্যকে একত্রিত করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, ইন্টারনেটের যুগেও বইয়ের প্রতি মানুষের ভালোবাসায় এখনও ছেদ পড়েনি। তাই এবছর নতুন সদস্য তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মহকুমা, টাউন ও গ্রামীণ গ্রন্থাগারগুলিতে সদস্য সংগ্রহ অভিযান করা হচ্ছে। শিশু, প্রাপ্তবয়স্ক, প্রবীণ—সব ধরনের নাগরিকেরই এই সদস্যপদ দেওয়া হচ্ছে।

এছাড়া সকলের জন্য আলাদা ডিজিটাল কার্ড (Digital Card) তৈরি করা হয়েছে। পাশাপাশি বিশেষ গ্লোবাল কার্ড (Global Card) দেওয়া হচ্ছে বিধায়ক, লেখক থেকে শুরু করে বুদ্ধিজীবী সহ বিশিষ্টজনদের। আর সেই বিশেষ গ্লোবাল কার্ড দিয়ে তাঁরা রাজ্যের যে কোনও প্রান্ত থেকে বই তুলে পড়তে পারবেন।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...