Saturday, March 14, 2026

মার্কশিট দিতে দেরি! কলেজ অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন, মৃত্যু শিক্ষিকার

Date:

Share post:

পরীক্ষার মার্কশিট দিতে দেরি করছিল কলেজ কর্তৃপক্ষ। যার জেরেই কলেজের অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ওই কলেজের প্রাক্তন ছাত্র আশুতোষ শ্রীবাস্তব(২৪)(Ashutosh Sribastab)। গত সোমবার এই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ইন্দোরের সিমরোলে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় শনিবার ভোরে মৃত্যু হল অধ্যক্ষা বিমুক্তা শর্মার(Bimukta Sharma)। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আশুতোষ। পরীক্ষার মার্কশিট দিতে দেরি হয়ার কারণে রাগের মাথায় অধ্যক্ষাকে পুড়িয়ে মারে বলে নিজেই স্বীকার করেছে আশুতোষ। জানা গিয়েছে, ঘটনার দিন কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বিমুক্তা। সেই মুহূর্তে আশুতোষ অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি কলেজের অন্যান্য সহকর্মীদের নজরে পড়ায় তাঁরা সঙ্গে সঙ্গে বিমুক্তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। অত্যন্ত আসঙ্কাজনক অবস্থায় ছিলেন বিমুক্তা। তাঁর শরীরের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। এই অবস্থায় মৃত্যুর সঙ্গে আর লড়াই করতে পারলেন না শিক্ষিকা। শনিবার ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও বিমুক্তাকে ভয় দেখিয়ে মেসেজ করত আশুতোষ। যার জেরে মাস কয়েক আগে তাঁকে আটকও করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তিও পায় সে। এরপরই বিমুক্তা খুন করার পরিকল্পনা করে আশুতোষ। সেই মতো সোমবার অধ্যাক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় অভিযুক্ত। এই ঘটনার পর বৃহস্পতিবার পুলিশ হেফাজতে নেওয়া হয় আশুতোষকে। শুক্রবার আশুতোষকে আদালতে পেশ করলে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...