Sunday, May 17, 2026

জন্মদিনে বিশেষ উপহার সচিনকে, ওয়াংখেড়ে বসতে চলেছে মাস্টার ব্লাস্টারের মূর্তি

Date:

Share post:

ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ উপহার পেতে চলেছেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসতে চলেছে সচিন তেন্ডুলকরের মূর্তি। জানা গিয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটাররে অবদানকে সম্মান জানাতেই তাঁর পূর্নাবয়ব মূর্তি বসাতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সকালে এমসিএ প্রেসিডেন্ট অমোল কালের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছন সচিন তেন্ডুলকর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। কোথায় বসানো হবে এই বিশেষ মূর্তি, সেই জায়গাটিও ঘুরে দেখেন সচিন। জানা যাচ্ছে, ২৩ এপ্রিল এই মূর্তি উদ্বোধন হবে। আর তার পরের দিন ২৪ এপ্রিল পঞ্চাশতম জন্মদিন পালন করবেন সচিন।

এই সম্মান পেয়ে আপ্লুত সচিন তেন্ডুলকর। তিনি বলেন,”প্রথমে একেবারে চমকে গিয়েছিলাম। তবে আমি খুবই খুশি। আচরেকর স্যারের হাত ধরে এই স্টেডিয়াম থেকেই আমার ক্রিকেটজীবনের যাত্রা শুরু। আবার শেষ ম্যাচও এই মাঠেই খেলেছি। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে এখানে। জীবনের সেরা মুহূর্ত, বিশ্বকাপ জয়ও এই স্টেডিয়ামেই। সেখানে আমার মূর্তি বসবে, সেটা জেনে আমি অত্যন্ত সম্মানিত।”

ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকেই ক্রিকেট জীবনের হাতেখড়ি হয় সচিন তেন্ডুলকরের। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই স্টেডিয়ামেই। জীবনের সেরা সাফল্য, বিশ্বকাপ জয়ও হয়েছে মুম্বইয়ের এই মাঠেই।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে রাহুলের খেলা নিয়ে কী বললেন রোহিত?

 

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...