Saturday, June 6, 2026

গ্রিসে মুখোমুখি দুই ট্রেনের সং*ঘর্ষ, নি*হত অন্তত ৩২, আ*হত ৮৫

Date:

Share post:

একই লাইনে মুখোমুখি চলে এসেছিল দুটি ট্রেন। সিগন্যালের গণ্ডগোলের জেরে খেয়ালই করেননি কন্ট্রোল রুমের কর্মী। আর তারপর যা হল, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউই।

আরও পড়ুন:“কার্ল মার্ক্স”-“সাদ্দাম হোসেন” লুকে নয়, এবার বিদেশ সফরে অন্য রূপে রাহুল গান্ধী

বুধবার তখন ভোররাত। গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। মালবাহী ট্রেনের কিছু অংশ তখন যাত্রীবাহী ট্রেনের ভেতর ঢুকে গেছে। সংঘর্ষে ছিটকে লাইন থেকে বেরিয়ে গেছে চার বগি। আগুন জ্বলছে দুই ট্রেনে।ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩২। আহত ৮৫। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দু’টি ট্রেনের মধ্যে একটি যাত্রিবাহী ট্রেন ছিল। অন্যটি পণ্যবাহী ট্রেন। যাত্রিবাহী ট্রেনটি আথেন্স থেকে গ্রিসের উত্তর দিকের শহর থেসালোনিকি যাচ্ছিল। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর পরই ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি। পণ্যবাহী ট্রেনটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসে যাচ্ছিল বলে জানিয়েছেন থেসালি অঞ্চলের গভর্নর।

হাসপাতালে ভর্তি যাত্রীরা বলছেন, মাঝরাতে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। গোটা ট্রেনটাই দুলে উঠেছিল। তারপরেই দেখা যায় গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন আগুন… বলে চেঁচাতে থাকে অনেকে। আর্ত চিৎকার শুরু করে যাত্রীরা।
স্থানীয় গভর্নর কোনস্ট্যানিওস অ্যাগোরাস্টোস জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি কামরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।রাত থেকেই চলছে উদ্ধারকাজ।

ট্রেনের বেশ কিছু বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভিতরে কেউ আটকে আছেন কি না তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে দমকল।

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...