Monday, May 18, 2026

পঞ্চায়েত ভোট কবে? অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

ফের পিছিয়ে গেল পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা। স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Division Bench)। ৯ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে আদালত।

বুধবার, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। নির্দেশে জানানো হয়েছে, ৯ মার্চ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের (Election) ঘোষণা করতে পারবে না।

পঞ্চায়েত ভোটের ঘোষণা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাঁর বক্তব্য ছিল, যে ভাবে অনগ্রসর শ্রেণির জনগণনা হচ্ছে, সেভাবে তফসিলি জাতি বা উপজাতিদের গণনা কেন হবে না! সেই মামলার শুনানিতে এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হল।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...