Wednesday, May 6, 2026

নিশীথ-কাণ্ডে পাল্টা ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের দরবারে যাওয়ার পরিকল্পনা তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা কাণ্ডে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ওই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ (Video Footage) খতিয়ে দেখে এবার রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhoumik)। এদিন জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্যরা।

তৃণমূলের অভিযোগ, সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গেই এসেছিল দুষ্কৃতীরা এবং তারা বিজেপি আশ্রিত। অভিজিৎ আরও জানান, সে দিনের ঘটনার ভিডিয়ো আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন এই ভিডিয়ো দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে খোলা চোখে দেখেন। আমরা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামে-গঞ্জে ওই ভিডিয়ো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরব। জনসমক্ষে সবাই বিজেপির গুন্ডামির দৃশ্য দেখতে পাবেন।

উল্লেখ্য, আগেই নিশীথ কাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার হাই কোর্টের সাফ নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, গত শনিবারই দুর্ঘটনার দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে যান শুভেন্দু। রাজ্যপালের কাছে মিথ্যা নালিশ জানিয়ে এসেছিলেন। আর সেই নিয়ে সরবও হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই প্রসঙ্গেই বুধবার তৃণমূলের জেলা সভাপতি জানান, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল স্থানীয়রা। আর বুধবার সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন তাঁরা পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...