Thursday, March 19, 2026

ইডির গ্রেফ*তারিকে চ্যালে*ঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে।গ্রেফতারির পর ইডি সাপ্লিমেন্টরি চার্জশিট দেয়। সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম ছিল। এর পর বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন শতরূপা ও শৌভিক।

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে তাঁর মামলার শুনানি রয়েছে।
বুধবার আদালতে আগাম জামিনের আবেদন জানান দু’জনেই। যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক।

মানিকের স্ত্রী, পুত্রের আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁর মক্কেলরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। তাঁদের গ্রেফতার করে আনতে হয়নি। তদন্তেও সহযোগিতা করছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি বলেও আদালতে জানান আইনজীবী। যদিও বিচারপতি কোনো যুক্তি মানতে চাননি। তিনি জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...