Monday, April 6, 2026

অ্যা*ডিনো নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর, খোলা হল ২৪ঘণ্টার হেল্পলাইন

Date:

Share post:

অ্যাডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, রাজ্যে ৬০০জন চিকিৎসক রয়েছেন। রোগীদের সাহায্যার্থে ২৪ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে।
হেল্পলাইন নম্বর: ১৮০০৩১৩৪৪৪২২২

রাজ্যে অ্যাডিনো ভাইরাসের নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে। শ্বাসকষ্ট-জ্বরে শিশুমৃত্যু ঘটনাও বেড়েছে গত কয়েকদিনে। এদিন মুখ্যমন্ত্রী জানান, “দুটি শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। তবে, একটি শিশুমৃত্যুও আমাদের কাছে দুঃখজনক। কিন্তু সিজনাল ভাইরাস কিছু হয়। এই সময় ঠান্ডা-গরম মিলিয়ে একটা থাকে।“ মমতার কথায়, কোমর্বিডিটির কারণে অনেক শিশু মৃত্যু হচ্ছে। বাচ্চা জন্মায় যখন, ওজন কম হলে, ওদের প্রতিরোধ ক্ষমতা থাকে না। রাজ্যে শিশুদের জন্য ২৫০০ বেড করা হয়েছে। এসএনসিইউ প্রায় ২৫০০ আছে। ৪-৫ হাজার এসএনএসইউ রয়েছে। সদ্যোজাত শিশুদের পিকু, নিকু অনেক আছে।

এরপরেই মুখ্যমন্ত্রীর বলেন ”প্যানিক করছেন অনেকে। মানুষ ভয় পাচ্ছেন। এতে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করার সুযোগও পায়।” কোনোভাবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব। মুখ্যসচিব বলেন, ”বিশেষ করে কম ওজনের শিশু বা প্রিম্য়াচওর বেবিদের ক্ষেত্রে অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম হয়। তার মধ্য়ে দুর্ভাগ্যবশত কিছু শিশু মারা যায়। আমরা প্রথম থেকেই এটা মনিটর করছি”।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...