Sunday, April 26, 2026

৬ মাসের সংগঠনে ১৫ শতাংশ ভোট: তৃণমূলের সাফল্যে মেঘালয়বাসীকে ধন্যবাদ মমতার

Date:

Share post:

অল্প দিনের সংগঠনে মেঘালয়ে বিপুল সাফল্যের মুখ দেখেছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপিকে(BJP) টক্কর দিয়ে ১৫ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। জয়ী হয়েছেন ৫ তৃণমূল প্রার্থী। বিধানসভা নির্বাচনে বিজেপিকে দুরমুশ করার জন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অন্যদিকে মেঘালয়ে(Meghalaya) কার্যত লজ্জার হারের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। গতবার শাসক হিসেবে ক্ষমতায় থাকা বিজেপি এবার পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট আসন সংখ্যা মাত্র ৩।

বৃহস্পতিবার নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩ রাজ্যের নির্বাচন নিয়ে মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলনে, “৬ মাস আগে আমরা মেঘালয়ে সংগঠন শুরু করেছিলাম। আজ নির্বাচনে আমরা ১৫ শতাংশ ভোট পেয়েছি। এই সাফল্য আমাদের জাতীয় দলের মর্যাদা রেখেছে। এবং প্রধান বিরোধী দল হিসেবে মেঘালয়ে আমাদের সুযোগ করে দিয়েছে। তৃণমূলকে আশীর্বাদ করার জন্য মেঘালয়ের মানুষকে আমার ধন্যবাদ। আগামী দিনে আমরা আরও ভাল করব মেঘালয়ে।” এর পাশাপাশি এই নির্বাচনে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে সে কথা তুলে ধরে মমতা বলেন, “মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেস ওরা কংগ্রেস। ফলে কিছু ক্ষেত্রে ওখানকার মানুষ কংগ্রেসকে ভেবে নিয়েছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।” এছাড়াও ত্রিপুরা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরাতেও তেমন বড় কিছু হয়নি। যে কেউ সরকার গড়তে পারে ত্রিপুরাতে। যদিও ওদের(বিজেপির) আবার বিধায়ক কেনাবেচার অভ্যাস রয়েছে।”

উল্লেখ্য, ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে এবার নির্বাচন হয়েছিল ৫৯ আসনে। বৃহস্পতিবার এই নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা যায় শাসকদল এনপিপি এখানে পেয়েছে ২৫ আসন। তৃণমূল ও কংগ্রেস যথাক্রমে ৫ টি করে আসন পেয়েছে বিজেপি পেয়েছে মাত্র ৩ টি আসন। ইউডিপি পেয়েছে ১১ ও অন্যান্যরা ১০ টি আসন। সব মিলিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে মর্যাদা পেতে চলেছে তৃণমূল।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...