Tuesday, March 17, 2026

বাংলার মতো ত্রিপুরাতেও শোচনীয় পরাজয় বাম-কংগ্রেস জোটের, প্রশ্নের মুখে ভবিষ্যৎ

Date:

Share post:

২০১৬, ২০২১ পরপর দুটি বিধানসভা ভোটে (Assembly Election) বাম-কংগ্রেস (CPIM Congress) বিরোধী জোট হিসেবে বাংলার মাটিতে লড়াই করেছিল। ফলস্বরূপ ২০১৬-তে প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছিল বাম তথা সিপিএম। আর ২০২১ সালে বাম-কংগ্রেস “শূন্য” হয়ে গিয়েছিল। পাশের রাজ্য থেকে শিক্ষা নেয়নি দুটি সর্বভারতীয় দলই। এবার ত্রিপুরায় (Tripura) সেই একই ফর্মুলায় ফাটকা খেলতে গিয়ে শোচনীয় ভাবে পরাজয় হল বাম-কংগ্রেস জোটের। ভোটের ফলাফলেই স্পষ্ট, এই জোট বাংলার মতো ত্রিপুরাবাসীর কাছেও গ্রহণ যোগ্যতা পায়নি। কারণ, গত পাঁচ বছর গেরুয়া অপশাসনের পর এবার পরিবর্তনের হাওয়া উঠলেও এই অপ্রাসঙ্গিক জোট ফের ক্ষমতায় বসলো বিজেপিকে (BJP)। আরও একটি ছবি স্পষ্ট, বাংলার মতো অচিরেই ত্রিপুরার মাটি থেকেও মুছে যেতে চলেছে সিপিএম এবং কংগ্রেস। বরং নাটকীয় উত্থান ঘটল নতুন রাজনৈতিক দল ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার তিপ্রা মথার (Tipra Motha)।

গত ১৬ ফেব্রুয়ারি ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ভোট গ্রহণ হয়। প্রায় ৮৮ শতাংশ ভোট পড়েছিল উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত এই ছোট্ট রাজ্যটিতে। আজ গণনার দিন সকাল থেকেই ছিল শাসকের পালে হাওয়া। পোস্টাল ব্যালট স্পষ্ট জানান দিয়েছে, সরকারি কর্মচারিদেরও নিজেদের দিকে টানতে ব্যর্থ সিপিএম-কংগ্রেস।

গণনা শেষে বাম-কংগ্রেস জোটের ঝুলিতে গিয়েছে মাত্র ১৪টি আসন। যার মধ্যে বামেরা পেয়েছে ১১টি এবং কংগ্রেসের হাতে গিয়েছে ৩টি আসন। প্রথমবার লড়াই করে ১৩টি আসনে জয় পেয়েছে তিপ্রা মথা। একদম কানায় কানায় ৩২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। যদিও ২০১৮ সালের তুলনায় তাদের ফলাফল অনেক খারাপ।

সবমিলিয়ে আগামিদিনে ত্রিপুরায় শাসক বিজেপিকে টক্কর দিতে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই দেখার।

 

 

spot_img

Related articles

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...