Wednesday, May 13, 2026

শীত-গ্রীষ্মে ২ সময়ে গঙ্গা আরতি : বাজে কদমতলা ঘাটে উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারাণসীর ঘাটের মতোই এবার কলকাতাতেও শুরু হল গঙ্গা আরতি। বৃহস্পতিবার, এর কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh), মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)-সহ অনেকেই। বিশেষ সময় বাদে প্রতিদিনই হবে গঙ্গা আরতি।

গরমকালে সন্ধে ৭টা
শীতকালে সন্ধে ৬টা

গঙ্গাপুজো ও আরতি করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্র অঞ্জলি দেওয়ান গঙ্গার ঘাটে থাকা পুরোহিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাশীতে গঙ্গা আরতি দেখে এসেছিলাম। সেখানে গিয়েই এই আরতির বিষয়টি আমার মাথায় প্রথম এসেছিল। কলকাতাতেও গঙ্গা আরতির ব্যবস্থা করা হল। পুজোয় বিসর্জনের সময় বাবুঘাটে গঙ্গা আরতি বন্ধ থাকবে।“ মুখ্যমন্ত্রী জানান, শীতকাল সন্ধে ৬টা ও গ্রীষ্মে সন্ধে ৭টার সময় বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি হবে । পাশাপাশি এই আরতি অনুষ্ঠিত হবে প্রতিদিন। গঙ্গা আরতি যাতে সকলে দেখার সুযোগ পায় তার জন্য দর্শকদের বসার জায়গা তৈরি করতে ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

কলকাতা মেয়র বলেন, “কলকাতার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল। কলকাতার বাবুঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গঙ্গা আরতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সেই কাজ আজ বাস্তবে রূপ দিতে পেরে আমি আনন্দিত। গঙ্গা আরতিতে পর্যটকদের আগ্রহ বাড়বে।“ রাজ্যের মুখ্যসচিব বলেন, “আমি নিজে উত্তরপ্রদেশের বাসিন্দা। এখানে বহু মানুষ রোজ কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে দর্শন করতে আসেন। তাই এখানে গঙ্গা আরতির সূচনা হওয়ায় পর্যটকরা বিশেষ আকৃষ্ট হবেন।“

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...