Monday, May 11, 2026

সোমবার শুরু বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

Date:

Share post:

আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দফতরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে। ওই সময়ে ৬ টি দফতরের দফাওয়ারি বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে। সরকার পক্ষের আনা তিনটি বিলের উপরেও আলোচনা হবে বলেও বৈঠকে স্থির হয়েছে।

এদিকে স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এবং স্পিকারের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি শাসকদলের আনা আস্থা প্রস্তাব এই দুই নিয়ে আসন্ন অধিবেশনে সরগরম হতে চলেছে । বিধানসভার পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, আদৌ বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হবে কি না।

আরও পড়ুন- দিল্লি যাত্রা নিয়ে দোলাচলের মধ্যে হাসপাতালে ‘অসুস্থ’ অনুব্রত

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...