Monday, May 11, 2026

বার্লিনের পর্যটন মেলায় অংশ নেবে পশ্চিমবঙ্গ! মিলছে পুরষ্কারও

Date:

Share post:

দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত।

বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার নেবেন পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁর সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পিবি সেলিম। রাজ্যের নামি দামী পর্যটন সংস্থা এই মেলায় যোগ দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা এই মেলায় আসেন। তাই খ্যাতনামা পর্যটন সংস্থাগুলি সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন। এরকম একটি বিশ্ব পর্যটন মঞ্চে রাজ্য সরকার পশ্চিবমঙ্গের পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের আবেদন করবে। এ রাজ্যের পর্যটনক্ষেত্র, তার পরিকাঠামো সরকারের তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হচ্ছে সব কিছু একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে। শুধু পর্যটন ক্ষেত্রেই নয়, শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে হিসেবেও যে এ রাজ্য লাভজনক তা দেখানো হবে ওই প্রেজেন্টেশনে।

আরও পড়ুন- সোমবার শুরু বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...