Sunday, May 17, 2026

জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে ১এপ্রিল থেকেই বাড়তি টোল ট্যাক্স !

Date:

Share post:

জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে বেরোলে এবার বেশি টাকা দিতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৫ থেকে ১০ শতাংশ টোল ট্যাক্স বাড়তে চলেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের জাতীয় সড়ক নীতি অনুযায়ী প্রতি বছর টোল রেট সংশোধন করা হয়। জানা গিয়েছে,
জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি এবং হালকা যানবাহনগুলিকে প্রতি ট্রিপে অতিরিক্ত ৫ শতাংশ টোল ট্যাক্স দিতে হবে। অন্যদিকে ভারী যানবাহনগুলির ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ছে ১০ শতাংশ পর্যন্ত।
গত বছরে ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স। সমস্ত যানবাহনের উপরই ১০ টাকা থেকে ৬০ টাকা বেড়েছিল টোল ট্যাক্স। বর্তমানে এক্সপ্রেসওয়েগুলিতে প্রতি কিলোমিটার ২.১৯ টাকা টোল চার্জ করা হয়ে থাকে। এই নতুন টোল ট্যাক্স ১৩৫ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতেও নেওয়া হবে।

এরই পাশাপাশি, টোল প্লাজার ২০ কিলোমিটার দূরত্বের আওতায় যারা থাকেন তাদের জন্য একটি সস্তা বিকল্প মাসিক পাস থাকছে। সেটির খরচও ১০ শতাংশ বাড়তে চলেছে । ২০২২-২৩ অর্থবর্ষ থেকে এই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। এই মাসিক পাসের জন্য প্রতি মাসে ৩১৫ টাকা খরচ করতে হয়।

এই পাসের মাধ্যমে এক মাসের মধ্যে যতবার ইচ্ছা যাতায়াত করার অনুমতি রয়েছে। তবে কোনও ব্যক্তির নথিভুক্ত হওয়া গাড়ি বাণিজ্যিক গাড়ি হলে, সেক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়।

 

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...