Friday, May 15, 2026

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের, কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না আরও দু’বছর

Date:

Share post:

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের। আগামী আরও দু’বছর কোনও কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না কৃষকদের। সোমবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। পাশাপাশি, আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস প্রত্যাহারের কথাও জানিয়েছে রাজ্য। এদিন বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা বলেন কৃষি আয়করে চলতি ছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। বাজেটের ঘোষণা মত ওই ছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মকুব করা হচ্ছে। তিনি বলেন সরকার কৃষক দের প্রতি সহানুভূতিশীল।মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কৃষকদের দন্য আন্দোলন করে ক্ষমতায় এসেছেন।

এর পাশাপাশি অর্থমন্ত্রী জানান বিক্রয়করদাতা দের সুবিধা দিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত বকেয়া কর সংক্রান্ত সমস্যা সমাধানে একটি বিস্তারিত এবং সুবিধাজনক প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর এবং সেই বাবদ সুদ ও জরিমানা মকুবের জন্য করদাতাদের চলতি বছরের ৩১ মের মধ্যে আবেদন করতে হবে।

তিনি জানান এ পর্যন্ত ২৮ হাজার ৬৯৭ টি মামলার নিষ্পত্তি করে ৫৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এরকম আরও ২৫ হাজার কেস ঝুলে রয়েছে। সেগুলিও নিষ্পত্তি করতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে।
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহার করা হচ্ছে।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে: পর্যটনে সেরার শিরোপা নিয়ে টুইট তৃণমূলের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...