Thursday, May 14, 2026

বসন্ত উৎসবের দিন সকাল থেকেই চড়ল তাপমাত্রার পারদ

Date:

Share post:

আজ রঙের উৎসব। পলাশের রঙে রঙিন হওয়ার দিন। আজ দোল।আর কিছুক্ষণ পর থেকেই রঙে রঙে রঙিন হয়ে উঠবে কমবেশি সকলেই। কিন্তু আজ সকাল থেকেই রোদের কড়া তাপে তপ্ত বঙ্গ। কাঠফাঁটা গরমেই আজ চলবে রঙ বিনিময়।

আরও পড়ুন:আজ দোল, সকাল থেকে মিলবে না মেট্রো পরিষেবা

কলকাতার পাশাপাশি মঙ্গলবার রাজ্যের পশ্চিমে অর্থাৎ বাঁকুড়া, আসানসোলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস (Weather update) ছুঁয়েছে। কলকাতার তাপমাত্রাও ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া খানিক মনোরম। দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...