Wednesday, May 13, 2026

আজ রঙের উৎসব

Date:

Share post:

নীল দিগন্তে পলাশের রং।দিকে দিকে গোলাপী-হলুদ-লাল আবিরে মাখামাখি। আজ রঙের উৎসব (Holi 2023)। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। কবিগুরুর কথায়, ‘আজ বসন্ত জাগ্রত দ্বারে..’, ‘খোল দ্বার খোল, লাগল যে দোল।’নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। আজ বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।

আরও পড়ুন:বসন্ত উৎসবের দিন সকাল থেকেই চড়ল তাপমাত্রার পারদ

নিউটাউনের রবীন্দ্র তীর্থে শুরু হয়ে গিয়েছে বসন্তোৎসব পালন। আজ রঙে রং মেলানোর দিন। রঙের উৎসবে সামিল হতে আজ সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অন্যদিকে, বিশ্বভারতীতে ‘বসন্তোৎসব’ বন্ধ হলেও, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন। সোনাঝুরিতে শুরু হয়েছে রঙের খেলা। এখানে দেশ, বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা ভিড় করেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডে জমিয়ে চলছে দোল খেলা। কলকাতার গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কেও শান্তিনিকেতনের আদলে বসন্তোৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠেছে কচিকাঁচারা।
মায়াপুরের ইস্কন মন্দিরেও সকাল থেকেই শুরু হয়েছে দোল উৎসব। দেশ, বিদেশের বহু ভক্ত ও পর্যটকরা এখানে ভিড় করেছেন।

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...