Monday, March 16, 2026

সিসোদিয়াকে কেন গ্রেফতার,মোদিকে চিঠি বিজয়নের

Date:

Share post:

দিল্লির আদালত আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমু্খ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মণীশ সিসোদিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, এমন ধারণা দূর করুন প্রধানমন্ত্রী।

আসলে দিল্লির নতুন আবগারি নীতিতে বেনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই সম্প্রতি গ্রেফতার করেছে সিসোদিয়াকে। কিন্তু তাঁর গ্রেফতারি প্রকৃতই ঠিক কারণে কি না তা নিয়ে জনমানসে প্রশ্ন রয়েছে।

বিজয়ন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, জনমানসে এমন ধারণা তৈরি হয়েছে যে, সিসোদিয়াকে স্রেফ রাজনৈতিক কারণেই গ্রেফতার করানো হয়েছে। তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন, সিসোদিয়ার হেফাজত থেকে অর্থ বা এমন কোনও সামগ্রী তদন্তকারীরা উদ্ধার করতে পারেননি যাতে প্রমাণ হয় আপ নেতা বড় অঙ্কের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত।

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...