Saturday, June 20, 2026

শহরে আরও ৩ শিশুর মৃ*ত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের শহরে মৃত্যু হল তিন শিশুর। এদের মধ্যে কলকাতার বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) ভর্তি ছিল দুই শিশু। হাসপাতাল সূত্রে খবর, বুধবার মধ্য রাতে মৃত্যু হয়েছে এক শিশুর। অন্য শিশুটি মারা যায় বৃহস্পতিবার সকালে। তবে শিশু দু’টির মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে উল্লেখ রয়েছে নিউমোনিয়ার। শিশু দু’টি আদৌ অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত ছিল কিনা, এখনও তা জানা যায়নি। অ্যাডিনো রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার ফুলবাগান এলাকার একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বয়স মাত্র ন’মাস। জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়েই শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) শিশুটির চিকিৎসা চলছিল। তবে তার ফুসফুসের অবস্থা খারাপ ছিল, আক্তান্ত ছিল নিউমোনিয়াতেও (Pneumonia)। এরপর বুধবার রাত পৌনে ১২টা নাগাদ মারা যায় শিশুটি।

অন্যদিকে, রাজারহাটের বাসিন্দা ৯ মাস বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছ। গত ২২ দিন ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। পরিবারের দাবি, অ্যাডিনো সংক্রমিত ছিল শিশুটি। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Kolkata Medical College and Hospital) বুধবার রাতে মৃত্যু হয় নদিয়ার ফুলিয়ার বাসিন্দা ১ বছর ২ মাসের একটি শিশুর।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...