Thursday, May 14, 2026

Viral:বাঘমামার সঙ্গে কথা মহিলার! তাজ্জব নেটদুনিয়া

Date:

Share post:

বনের রাজা না হলেও বাঘমামাকে ভয় পায় না এমন বোধহয় খুব কম মানুষই আছেন।বাঘকে পোষ মানানো বেশ কঠিন। ‘হীরক রাজার দেশে’ ছবিতে গুপির গানও কিন্তু বাঘকে বাগে আনতে পারেনি।আচমকা বাঘ দেখে শিউড়ে উঠেছিল গুপি-বাঘা। কিন্তু একি কাণ্ড! বাঘমামা ঘুমোচ্ছে, আর তাকে বারবার ডাকছে এক মহিলা!তারপর?

আরও পড়ুন:আইপিএস অফিসার থেকে রুপোলী পর্দার সফর! ‘সিমালা’য় বিভোর নেটিজেনরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে পোষ্য একটি বাঘ ঘুমোচ্ছে। তাকে ঘুম থেকে ডেকে তুলছেন এক মহিলা। কিন্তু বাঘ দুবার এদিক এদিক করে আবার ঘুম। শেষে বহু ডাকাডাকির পর ঘুম ভাঙল তার। এমন অলস বাঘকে দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটাগরিকরা। কিভাবে ওই মহিলা বাঘের সঙ্গে কথা বলছে, আর বাঘও কিভাবে ওই মহিলার কথার উত্তর দিচ্ছে, এটা ভেবেই তাজ্জব হয়ে যাচ্ছে নেটদুনিয়ার বাসিন্দারা।

ভাইরাল ভিডিওটিতে লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘এমন অলস বাঘ আমি আগে কখনও দেখিনি’। একজন মজা করে বলেছেন, ‘আমাকে যখন কেউ ঘুম থেকে জোর করে ডাকে, তখন আমার অবস্থাও এমনই হয়’।

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...