Friday, May 15, 2026

Howrah : গভীর রাতে ঘুসুড়ির বহুতলে আ*গুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন !

Date:

Share post:

নির্মীয়মান বাজারে অ*গ্নিকাণ্ডের ঘটনায় রাত থেকেই চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ঘুসুড়িতে (Ghusuri, Howrah)। সূত্রের খবর আনুমানিক রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড সংলগ্ন এক বিল্ডিংয়ের ছয় তলায় হঠাৎ আ*গুন লাগে (Fire Incident)। স্থানীয়রা বলছেন বাজার নির্মাণ করার জন্য ওই বহুতলটি তৈরি করা হচ্ছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দ্রুত আ*গুন ছড়িয়ে পড়ার আ*তঙ্ক জন্মায় স্থানীয়দের মনে ।

মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় হাওড়ার ঘুসুড়িতে চারটি দমকল ইঞ্জিন (Fire Engine)। জানা যায় বহুতলে ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ এবং বাঁশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। তড়িঘড়ি মালিপাঁচঘড়া থানা (Malipanchghora Police Station) এবং দমকলে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...