Sunday, March 15, 2026

বাঙালি সংস্কৃতি নিয়ে সরব শর্মিলা, নবাব-পত্নীর মন্তব্যে হাসির রোল নেট পাড়ায় !

Date:

Share post:

বলিউডের (Bollywood) হট নায়িকাদের তালিকায় প্রায় ছয় দশক আগে নাম তুলেছিলেন বঙ্গ তনয়া শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। ‘আরাধনা থেকে’ থেকে ‘কাশ্মীর কী কলি’, ‘আনন্দ আশ্রম’ থেকে ‘কলঙ্কিনী কঙ্কাবতী’ , বলিউড হোক বা টলিউড (Tollywood) ভারতীয় সিনেমার দর্শকের মনের কোণে বিশেষ জায়গা করেছিলেন টাইগার ঘরনী। ছেলে ,মেয়ে ,বৌমা ,নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর। সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়ে বিনোদন জগতের নানা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন শর্মিলা (Sharmila Tagore)। অতি সম্প্রতি একটি রিয়ালিটি শোকে বিচারকের আসনে বসে অবাঙালিদের বাংলা শেখার দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, “আমরা বাঙালিরা যদি হিন্দি শিখতে পারি তবে, হিন্দিভাষী মানুষেরা কেন বাংলা বুঝতে পারবে না? ” এবার ফের সেই বাঙালির সংস্কৃতি নিয়েই সরব হতে দেখা গেল ‘কাশ্মীর কী কলি’কে।

প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরেছেন শর্মিলা ঠাকুর। ‘গুলমোহর’ নিয়ে এখন চারিদিকে চর্চা। সিনেমার প্রমোশনে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা। সম্প্রতি কপিল শর্মা শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন তিনি। আর সেখানেই অতীতের স্মৃতিচারণ করা প্রসঙ্গে উঠে এল বাঙালি সংস্কৃতির কথা। আসলে বঙ্গ ললনা বিয়ে করেন নবাব পতৌদিকে। সেই সময় দাঁড়িয়ে যথেষ্ট সাহসী সিদ্ধান্ত ছিল বটে। এই প্রসঙ্গেই সঞ্চালক কপিল (Kapil Sharma) জানতে চান, বিয়ের পর শর্মিলার বোনরা কি নবাব পতৌদির জুতো চুরি করেছিলেন? তখনই হেসে ওঠেন শর্মিলা। জানিয়ে দেন “আমাদের বাঙালিদের মধ্যে এসব চুরি করার নিয়ম কানুন নেই।” এই ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শর্মিলার সরল স্বীকারোক্তিতে হেসে উঠেছেন সকলেই। নেটপাড়ার বাসিন্দারা বলছেন একেবারে সঠিক কথাই বলেছেন শর্মিলা। অন্য সংস্কৃতির মধ্যে নিজেকে সাবলীল করে তুললেও আদতে যে বাঙালিয়ানা এতোটুকু ভোলেননি অভিনেত্রী, সেটা আরও একবার তাঁর কথায় প্রমাণিত।

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...