Thursday, May 14, 2026

বিশ্ব কিডনি দিবসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার অভিনব উদ্যোগ

Date:

Share post:

শরীর সচল রাখতে কিডনির ভূমিকা অপরিসীম। মানবদেহে কিডনির গুরুত্ব ও কিডনির রোগ সম্পর্কে সচেতনা বাড়াতে এবার  বিশ্ব কিডনি দিবস পালিত হল কলকাতাতেও।

ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ১০মার্চ বিশ্ব কিডনি দিবস উদযাপন করল। এ বছরের বিশ্ব কিডনি দিবসের বিষয় ছিল “সবার জন্য কিডনি স্বাস্থ্য”।
প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিডনির অসুখে আক্রান্ত হচ্ছেন। এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার শিশু নেফ্রোলজি বিভাগ, শিশুদের কিডনির অসুখ নিয়ে চিন্তিত। তাই বিশ্ব কিডনি দিবসে তারা এই অভিনব উদ্যোগ নিয়েছিলেন।
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডিরেক্টর অপূর্ব ঘোষ জানিয়েছেন, কিডনি প্রাপ্ত বয়স্কদের অসুখ, এমন প্রচার থাকলেও দেখা যাচ্ছে শিশুরাও আজকাল কিডনির অসুখে আক্রান্ত হচ্ছেন। কিডনির অসুখের সঙ্গে লড়াইয়ের মুল মন্ত্র হল সচেতনতা, একমাত্র তবেই পরিপূর্ন শৈশব ও সুন্দর জীবন পাওয়া সম্ভব।

ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান রাজীব সিনহা শিশু শরীরে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করেন। এছাড়াও ছিলেন পেডিয়াট্রিক মেডিসিনের বিভাগীয় প্রধান জয়দেব রায়, কলকাতায় ইতালির কনস্যুলেট জেনারেল গুআনরুসা রুবাত্তি সহ বিশিষ্টরা।ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতার তরফে কিডনির রোগও সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বই প্রকাশ করা হয়। তাদের বক্তব্য, সুস্বাস্থ্যের জন্য কিডনি যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বে প্রতি দশ জনে একজন কিডনির কোনও না কোনও অসুখে আক্রান্ত। প্রতি ১০ জন কিডনি রোগীর মধ্যে ৯ জনই নিজেদের রোগ সম্পর্কে জানেনই না। এই বিশ্ব কিডনি দিবসে মানুষের মধ্যে কিডনি সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা জানিয়েছেন, পথ শিশুদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...