Tuesday, June 9, 2026

যোগীরাজ্যে বাবাকে খু*নের পর টুকরো করে সুটকেসে ভরলো ছেলে

Date:

Share post:

ফের নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। সম্পত্তি হাতাতে ধারালো অস্ত্র দিয়ে বাবাকেই গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। শুধুমাত্র খুন করেই থেমে থাকেনি গুণধর পুত্র , খুনের পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসে সে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের ছোট ছেলেই দাদার কুকীর্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের জেরায় খুনের কথা স্বীকারও করেছে গুণধর ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স তার বাবাকে খুন করে বলে অভিযোগ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ বছরের প্রিন্স বেশ কিছুদিন ধরে বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে নিত্য ঝামেলা লেগেই থাকত পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন।
সেই সময় বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলে প্রিন্স। বাবা ও ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে আসেন।
রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। মুরলিধরের দেহাংশ উদ্ধারও করেছে পুলিশ। প্রশান্তের বক্তব্য, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বের হয়। তখনই তার সন্দেহ হয়। এরপর তিনি খেয়াল করেন যে রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর।
সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার সন্দেহের কথা জানান। পুলিশি জেরায় বাবাকে খুনের কথা স্বীকার করেছে প্রিন্স।

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...