Saturday, March 14, 2026

সাইবার সচেতনতা কলকাতা পুলিশের হাতিয়ার অস্কার জয়ী ‘নাটু-নাটু’!

Date:

Share post:

এর আগেও জনপ্রিয় গান বা ফিল্মের জনপ্রিয় চরিত্রের মাধ্যমে জন সচেতনতা প্রচার করে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে (Kolkata Police)। এবার অস্কারের মঞ্চে পুরস্কৃত হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ‘আরআরআর’ সিনেমার হিট জুটি রামচরণ (Ramcharan) ও জুনিয়র NTRকে নিয়ে সাইবার (Cyber) সচেতনার প্রচার করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

নিজেদের ফেসবুক পেজে ‘নাটু-নাটু’ (Natu Natu)গানের সঙ্গে নাচের স্টিল ছবি দিয়ে বার্তা দেওয়া হয়েছে, সঠিক যুগলবন্দি দিয়েই জয় করা যায়। অর্থাৎ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার শাখা জানিয়েছে, কঠিন পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের ফলে সোশ্যাল মিডিয়ার (Social Media) প্রোফাইল হ্যাকের সম্ভাবনা অনেকটাই কমে। পর্দায় রামচরণ ও এনটিআরের জুটির জয় হয়েছে। হিট তাঁদের যুগলবন্দি। ছবি দুই চরিত্রের মতোই ‘শক্তিশালী’ পাসওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে নেট নাগরিকদের।

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...