Thursday, May 14, 2026

বাংলাকে ‘মিনি কা*শ্মীর’ বলে অপমান বিবেক অগ্নিহোত্রীর, প্রতিবাদ বাংলা পক্ষর

Date:

Share post:

রবিবার কলকাতায় এসেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সেখানে এসে বাংলাকে ‘মিনি কাশ্মীর’ বলে উল্লেখ করেন তিনি। বিবেক বলেন, বাংলায় এখনও অনেক মিনি কাশ্মীর রয়েছে। এবার তার প্রতিবাদে সরব হল বাংলা পক্ষ।

বাংলা পক্ষের দাবি, বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী হিন্দি সিনেমা পরিচালক ভিভেক অগ্নিহোত্রী বাংলাকে কাশ্মীরের সাথে তুলনা করে এই পবিত্র মাটিকে অপমান করেছেন। বাংলা ও বাঙালি এই অপমান মানবে না। বিবেক অগ্নিহোত্রীর মন্তব্যের প্রতিবাদে কলকাতার রানুছায়া মঞ্চে বিক্ষোভ কর্মসূচী করল বাংলা পক্ষ৷ বাংলাকে “কাশ্মীর” বলে রবি ঠাকুর, কবি নজরুল, রামকৃষ্ণ, লালন সাঁই, চৈতন্যের এই মাটিকে অপমান করেছে এই বহিরাগত। বাংলা পক্ষ বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী ভিভেক অগ্নিহোত্রীকে ধিক্কার জানায় বাংলা পক্ষ। হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লির শাসক দলের পা চাটা কিছু সারমেয় বাংলাকে অপমান করতে নেমেছে, বাঙালি আর এইসব সহ্য করবে না৷

বাংলা পক্ষ-র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার মাটিতে বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী ভিভেক অগ্নিহোত্রীর কোনো জায়গা নেই৷ বিজেপি করা বাঙালি ঘরে জন্মানো মীরজাফর-বিভীষণদের কোনো লজ্জা নেই? বাংলাকে অপমান করছে যৌন হেনস্থায় এক অভিযুক্ত, আর সেখানে ওরা হাততালি দিচ্ছে, জলের বোতল এগিয়ে দিচ্ছে। ছি ছি। আগামীতে ভিভেক অগ্নিহোত্রী বাংলায় এলে বাংলা পক্ষ কলকাতা এয়ারপোর্টে প্রস্তুত থাকবে ওনাকে আপ্যায়ন করতে। এরপর যেন বাংলাকে অপমান করার সাহস না দেখান।”

শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “হিন্দু বাঙালি সহ ডিটেনশন ক্যাম্পে প্রতিটা বাঙালির দুর্দশা ও আসামে বাঙালির আত্মহত্যা নিয়ে “আসাম ফাইলস” বানানোর দম আছে বাঙালি বিদ্বেষী ভিভেক অগ্নিহোত্রীর? ধর্ষণে ভারতের মুখ পোড়ানো উত্তর প্রদেশ নিয়ে “উত্তরপ্রদেশ ফাইলস” বানানোর ধক আছে ভিভেক অগ্নিহোত্রীর? চ্যালেঞ্জ করছি।”

আরও পড়ুন- কমিশনের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, তৃণমূল কর্মীদের সতর্কবার্তা সুব্রতর

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...