Tuesday, June 9, 2026

ফের সিবিআই তলবে হাজিরা ‘কালীঘাটের কাকুর’ !

Date:

Share post:

‘কালীঘাটের কাকু’কে ফের সিবিআই তলব করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটশ পাঠায় সিবিআই।আজ বুধবার সকাল ১১টার একটু আগে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন সুজয়ের দুই আইনজীবীও। দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের তিনি জানান, সকাল ১১টায় তাঁকে হাজির থাকার কথা বলেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে তিনি আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে এসেছেন।

সুজয় বলেন, ‘‘গতকাল সন্ধ্যাবেলা নোটিশ পেয়েছি। বাড়িতে স্ত্রী অসুস্থ। তা-ও এসেছি। তার পরেও যদি বলে সহযোগিতা করছি না, আর কিছু বলার নেই!’’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক অভিযুক্ত জানিয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়ের নাম। তাপস মণ্ডলের দাবি ছিল, কুন্তল ঘোষের মুখে তিনি কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন। তবে প্রথম এই নাম শোনা যায় গোপাল দলপতির কন্ঠে। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন। অভিযোগ, নিয়োগ দুর্নীতি টাকার একটা অংশ এই কালীঘাটের কাকুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত। তিনি ছিলেন টাকা হাতবদলের মাধ্যম।তার মাধ্যমেই একাধিক প্রভাবশালীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত।

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই৷ সেই মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো৷নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্য়ে গ্রেফতার করেছে সিবিআই ৷ সেই মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

 

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...