Friday, April 24, 2026

দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা

Date:

Share post:

এখনও ২৪ ঘণ্টাও পেরোয়নি, দিল্লিতে ইডির টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। বুধবার তলব করা হয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। কিন্তু ইডি অফিসে আজ হাজিরা দিতে পারছেন না সুকন্যা।ইডি সূত্রে জানা গিয়েছে, আইনজীবী মারফত ই-মেল করে বুধবার দিল্লিতে ইডি অফিসে অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন সুকন্যা। যদিও ঠিক কী কারণে বুধবার হাজিরা দিতে পারবেন না সুকন্যা বা ইমেল-এ ঠিক কী উল্লেখ করেছেন তিনি, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর পরই তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেই সময়ে তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তবে সেই উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সব তথ্যই রয়েছে তাঁর বাবা অনুব্রত ও হিসাবরক্ষক মণীশ কোঠারির কাছে।জানা গিয়েছে, তাঁর বয়ানের সত্যতা যাচাই করতে তাই তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছিলেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গত বছর গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর থেকে তিনি আদালতের নির্দেশে আসানসোল সংশোধনাগারে ছিলেন। এরপর আদালতের নির্দেশে তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টের রায়ে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে, গত মঙ্গলবার গ্রেফতার হন মণীশ কোঠারি। এ দিন, সুকন্যা দিল্লি গেলে ক্রিকোণ বৈঠক সম্পূর্ণ হতো।

সুকন্যার নামে রয়েছে একাধিক জমির দলিল, রয়েছে চালকল। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ছিল ভোলে বোম রাইস মিল। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সুকন্যা? কোথা থেকে এসেছিল এত টাকা? একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? কোথা থেকে তিনি এত বিপুল সম্পত্তির মালিক হলেন, সূত্রের খবর, নথি দেখিয়ে তাঁর কাছে এই সব জানতে চায় ইডি।

জানা গিয়েছে, একইসঙ্গে গোরু পাচার মামলায় বাংলাদেশের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি কী ভাবে গোরু পাচার মামলার কালো টাকা সাদা করা হত, সেই বিষয়েও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

 

Related articles

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...