Thursday, June 25, 2026

বলিউডে বিষাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর খাখর

Date:

Share post:

শেষ হল প্রায় তিন দশকের বলিউডি (Bollywood) কেরিয়ার। বুধবার বলিউডে বিষাদের ছবি, চলে গেলেন ৭১ বছরের বর্ষীয়ান অভিনেতা (Actor) সমীর খাখর (Sameer Khakhar)। আজ ভোরে মুম্বইয়ের (Mumbai) বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আটের দশকে হিন্দি সিনেমার জগতে (Hindi Film Industry) কেরিয়ার শুরু করেন সমীর। হিন্দি সিরিয়াল জগতের অতি পরিচিত মুখ তিনি।’পুষ্পক’,‘গুরু’,‘ধরতিপুত্র’,‘রাজাবাবু’,‘জয় হো’র মতো একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে দর্শকের মনে আজও অমলিন ‘নুক্কড়’ ধারাবাহিকে তাঁর অভিনীত খোপড়ির চরিত্র। ‘শ্রীমান শ্রীমতী’,‘আদালত’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। আজও দর্শকদের মনে সার্কাস’ সিরিয়ালের ‘চিন্তামণি’র স্মৃতি অমলিন। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। হার্টের পাশাপাশি তাঁর মূত্রনালির সমস্যাও ছিল। ডাক্তারের পরামর্শ মতোই হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ভোর চারটে নাগাদ প্রয়াত হন সমীর খাখর । মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই তাঁর মৃ*ত্যু বলে পরিবার সূত্রে খবর।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...