Wednesday, May 13, 2026

দাম বাড়ল ‘বাংলার ডেয়ারির’, রইল দামের তালিকা

Date:

Share post:

কদিন আগেই বেড়েছে চিকেনের দাম। ডিমের দামও সাধ্যের বাইরে। এবার পাল্লা দিয়ে বাড়ল দুধের দামও।আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়ে রাজ্য।যদিও দুগ্ধজাত পণ্যের দাম এখনই বাড়ানো হচ্ছে না বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:রান্নার গ্যাস ১২০০, চিকেন আড়াইশো পার! হেঁশেলে আ*গুন
যদিও প্রাণিসম্পদ বিকাশ দফতরের দাবি, লিটার প্রতি ২ টাকা বাড়ানোর পরও সরকারি দুধের দাম বাজার চলতি অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায় লিটার পিছু ৮-১০ টাকা কম। কাঁচামাল ও অন্যান্য সামগ্রী দাম বাড়ায়, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।


একনজরে দেখে নিন বিভিন্ন ধরণের দুধের নতুন দাম-

স্বাস্থ্য সাথী প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৪২ টাকা।
আয়ূশ টোনড মিল্ক ২০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫৫ টাকা। ৫০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫০ টাকা।
প্রাণসুধা-কাউ মিল্ক ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম বেড়ে হল ৪৮ টাকা, সুপ্রিম-এসটিডি দুধের ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম ৫২ টাকা এবং স্বাস্থ্য- লুজ মিল্কের লিটার প্রতি দাম বেড়ে দাঁড়াল ৩৬ টাকা।

 

 

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...