Saturday, June 27, 2026

জেরা চলাকালীন ম.র্মান্তিক পরিণতি কনস্টেবলের! মুখ পু.ড়ল সিবিআই-র

Date:

Share post:

জেরা চলাকালীন মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের (Police Constable)। ঘটনায় এবার বড়সড় বিতর্কের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, সম্প্রতি ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ওই পুলিশ কনস্টেবেল। এরপরই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই কনস্টেবলকে জেরা চলাকালীন জেরা চলাকালীন জ্ঞান হারান ওই ব্যক্তি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে ভূস্বর্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত হেড কনস্টেবলের নাম মুস্তাক আহমেদ। তিনি উপত্যকার বিল্লাওয়ারের বাসিন্দা। তিনি কাঠুয়ার মহিলা থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ডিউটি চলাকালীন এক অভিযোগকারিণীর থেকে ৩ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। এরপরেই সিবিআই মুস্তাককে গ্রেফতার (Arrest) করে। জানা গিয়েছে, মহিলা থানারই একটি ঘরে বসিয়ে অভিযুক্তকে জেরা করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় আচমকাই জ্ঞান হারান তিনি।এরপর দ্রুত তাঁকে নিকটবর্তী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মুস্তাকের মৃত্যু হয়।

আএ এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, সিবিআই জেরার সময় কীভাবে মৃত্যু হল অভিযুক্তের? তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। কিন্তু জেরা চলাকালীন কীভাবে একজনের মৃত্যু হল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। ঘটনায় রীতিমতো মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...