Thursday, March 26, 2026

মেলা দেখে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ভ*য়াবহ দু*র্ঘটনা! জ*খম অন্তত ২০

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ জখম হলেন অন্তত ২০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙায়।আহতদের উদ্ধার করে প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তাঁদের মধ্যে ১২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:দুর্ঘটনার কবলে ইমরান খানের কনভয়! প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ভেঙে ঢুকল পুলিশ



পুলিশ সূত্রে খবর, ভীমপুর ভাতজাংলা এলাকা থেকে ১৫ জন যাত্রী একটি পিকআপ ভ্যানে করে অগ্রদ্বীপের মেলায় থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় গাড়িচালকদের সহায়তায় আহত যাত্রীদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ১২ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতাল সূত্রে খবর, আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম ও প্রয়োজনীয় রক্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিরা বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর।

 

 

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...