Tuesday, February 3, 2026

প্রোমোটার অয়নের বাড়িতে মিলল ২০১২ সালের পরীক্ষা সংক্রান্ত নথি !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডের বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । রবিবার প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশি চালানো হয়। বাড়ি থেকেই গ্রেফতার হন অয়ন। ইডির অভিযোগ, তাঁর কাছ থেকে চাকরির পরীক্ষার একাধিক ওএমআর শিটের প্রতিলিপি পাওয়া গিয়েছে। সেই সঙ্গে বেশ কিছু অ্যাডমিট কার্ডও পেয়েছেন তদন্তকারীরা। অয়নের কাছ থেকে যে সমস্ত ওএমআর শিটের প্রতিলিপি মিলেছে, সেগুলি পুরসভা সংক্রান্ত পরীক্ষার। এ ছাড়া, ২০১২ এবং ২০১৪ সালের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড অয়নের বাড়িতে খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

২০১২ সালের পরীক্ষা সংক্রান্ত নথি এর আগে পাওয়া গিয়েছিল একমাত্র শান্তনুর কাছ থেকেই। তাঁর কাছ থেকে ২০১২ সালের পরীক্ষার কয়েকটি অ্যাডমিট কার্ড পেয়েছিলেন তদন্তকারীরা। তাই এর আলাদা তাৎপর্য আছে বলে মনে করা হচ্ছে।

অয়নের ব্যাঙ্কের নথি ঘেঁটে ইডি কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। দেখা গিয়েছে, লেনদেনের পরিমাণ প্রায় ৫০ কোটির কাছাকাছি। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই বিপুল লেনদেনের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...