Saturday, May 16, 2026

খলিস্তানি নেতার আই.এসআই যোগ! অমৃতপালকে গ্রে.ফতার করতে পুলিশের নয়া কৌশল

Date:

Share post:

পুলিশের চোখে ধুলো দিয়ে গত দু’দিন ধরে পলাতক খলিস্তানি নেতা অমৃতপাল সিং। দেশে কৃষক আন্দোলনে প্রত্যক্ষ ভাবে যোগ দিয়েছিলেন অমৃতপাল। তা শেষ হওয়ার পরে তিনি দুবাইয়ে পারিবারিক ব্যবসা সামলাতে ফিরে যান। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, দুবাই আইএসআইয়ের অন্যতম বড় ঘাঁটি। কৃষি আন্দোলনে অমৃতপালের ভূমিকা দেখে তাঁকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা। শুরু হয় মগজধোলাই। অতীতের খলিস্তানি আন্দোলনের সঙ্গে সম্পর্ক ছিল না অমৃতপালের। কিন্তু আইএসআইয়ের সংস্পর্শে এসেই তিনি খলিস্তানি আন্দোলন নিয়ে দুবাইয়ে প্রচার শুরু করেন। গোয়েন্দাদের দাবি, অমৃতপালকে জর্জিয়াতে অস্ত্র প্রশিক্ষণ নিতেও পাঠায় আইএসআই। শেষে দুবাই হয়ে পাঠানো হয় ভারতে। এক স্বরাষ্ট্রকর্তার মতে, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে কার্যত বড় হামলা হয়নি। এই পরিস্থিতিতে নতুন ঘুঁটি প্রয়োজন ছিল আইএসআইয়ের।

আরও পড়ুন:‘পাঞ্জাবের ঘরে ঘরে ড্রা*গস রয়েছে’, বি*স্ফোরক অমৃতপালের পিতা

গোয়েন্দাদের দাবি, দুবাই থেকে পাঞ্জাব এসে মাদক-বিরোধী মঞ্চ গড়ে তোলার আড়ালে খলিস্তানপন্থী আন্দোলনের সমর্থনে দল বাড়ান অমৃতপাল। তাঁর মাদক-মুক্তি কেন্দ্রে মাদকাসক্তদের এত নিম্ন মানের ওষুধ দেওয়া হত, যে তাঁরা উল্টে মাদকে আরও নির্ভরশীল হয়ে পড়তেন। মেরেধরে এঁদের নিয়ে যাওয়া হত ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র কর্মসূচিতে।

গত কয়েকদিন ধরেই পাঞ্জাব পুলিশ তাঁকে খুঁজছে। রবিবার তাঁকে পলাতক ঘোষণা করা হয়। বাইকে চেপে তিনি পালিয়ে গেছেন, এমনই অভিযোগ পুলিশের। মাঝে দু’দিন কেটে যাওয়ার পরেও অমৃতপালকে খুঁজে পায়নি পাঞ্জাব পুলিশ। তাই তাঁরা মনে করছেন, আত্মগোপন করার জন্য নিশ্চয়ই নিজের চেহারায় কোনও পরিবর্তন এনেছেন তিনি।

এরমধ্যেই অমৃতপাল এবং হরবিন্দর সিং রিন্দার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, এই হরবিন্দর সিং রিন্দাকে নিষিদ্ধ সন্ত্রাসী ঘোষণা করেছে ভারত সরকার। বর্তমানে তিনি পাকিস্তানে রয়েছেন বলে খবর। পাঞ্জাব পুলিশের (Punjab Cops) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, অমৃতপাল সিং বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
মাঝে দু’দিন কেটে যাওয়ার পরেও অমৃতপালকে খুঁজে পায়নি পাঞ্জাব পুলিশ। তাই তাঁরা মনে করছেন, আত্মগোপন করার জন্য নিশ্চয়ই নিজের চেহারায় কোনও পরিবর্তন এনেছেন তিনি। অর্থাৎ অমৃতপাল ছদ্মবেশ ধারণ করে পালাতে চাইছেন বলেই ধারণা পুলিশের। আর তাই মঙ্গলবার পাঞ্জাব পুলিশ সাতরকম বেশের সাতটি ছবি প্রকাশ করেছেন।

 

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...