Friday, May 15, 2026

বাড়ছে বি*তর্ক , কেন টিকিট কেটে অস্কার নিল ‘নাটু নাটু’ !

Date:

Share post:

১৪০ কোটির স্বপ্ন পূরণ হয়েছে সোমবার ভোররাতে। ৯৫তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (Academy Awards ) হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০ জায়গায় লাইভ দেখানো হয়েছে ১২ মার্চ। দেশকে গর্বের অস্কার (Oscar) এনে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা (South Indian Movie)। আশা ছিল আগে থেকেই, দীর্ঘ ১৪ বছর পর হল স্বপ্ন পূরণ। ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’(Natu natu)। কিন্তু এই পুরস্কার নিতে গিয়ে পকেট সর্বস্বান্ত করতে হল টিম আরআরআর – কে(RRR)? অন্তত সূত্রের দাবি তো এমনটাই!

অস্কারের ৯৫তম আসরে হাজির বলি হার্টথ্রব দীপিকা(Deepika Padukone), তথ্যচিত্রে সেরার তকমা, অস্কার জয়ে বাঙালি কানেকশন – এই সবকিছুর মধ্যে আলাদা করে নজর ছিল এস এস রাজামৌলির RRR সিনেমা নিয়ে। কারণ শুধু বক্স অফিস নয় এই ছবির গান কাঁপিয়েছে বিভিন্ন উৎসব। অস্কারের মঞ্চেও পারফর্ম করা হল এই গানের দৃশ্যপট। কিন্তু সবশেষে যখন ‘নাটু নাটু’র নাম ঘোষণা হল তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। কিন্তু এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। কেন?

অস্কার কমিটির নিয়ম মতো অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশের অনুমতি পান অস্কারে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবারের একজন সদস্য। যেহেতু গানের নমিনেশন ছিল তাই সেই অনুমতি মিলেছিল শুধু সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর পরিবার। এছাড়া ‘নাটু নাটু’ গানে অভিনয় করেছেন যে জুটি সেই জুনিয়র এনটিআর ও রাম চরণও ছিলেন অনুষ্ঠানে।এরপরই সামনে আসে আসল বিতর্ক। শোনা যায়, টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের। প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল প্রায় ২৫ হাজার ডলার। যদিও এরপরেও পিছনের সিটে বসতে হয়েছিল তাঁদের, যা আরেক বিতর্কের জন্ম দিয়েছে।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...