Friday, April 24, 2026

তৃণমূল ভবনের ইনচার্জ নির্মল সাধু খাঁ প্রয়াত

Date:

Share post:

প্রয়াত হলেন তৃণমূল ভবনের ইনচার্জ নির্মল সাধু খাঁ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বেশ কয়েক সপ্তাহ ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন নির্মলবাবু। কিন্তু শেষরক্ষা হল না। আজ, বৃহস্পতিবার সকাল ১০.১৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ বছর তৃণমূতৃণমূল ভবনে গেলেই সর্বক্ষণ তাঁকে দেখা যেত। তৃণমূল ভবনের অফিসিয়াল কাজ থেকে খুঁটিনাটি, সবকিছুই দেখাশোনা করতেন নির্মল সাধু খাঁ। স্বভাবে মিতভাষী নির্মলবাবু অকৃতদার ছিলেন। বহু বছর ধরে তৃণমূল ভবনে কর্মরত ছিলেন তিনি। তপসিয়ার পুরনো তৃণমূল ভবন থেকে বর্তমানে মেট্রোপলিটন বাইপাসেও নিয়মিত আসতেন তিনি। এবছর তৃণমূল ভবনের সরস্বতী পুজোতেও দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

দলের নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকের খুব পছন্দের একজন মানুষ ছিলেন নির্মলবাবু। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল কংগ্রেস পরিবারে।

 

 

Related articles

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...