Saturday, May 16, 2026

বাংলার স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্যের নজির পশ্চিমবঙ্গ সরকারের !

Date:

Share post:

স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখা সবার আগে দরকার। বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর সবার আগে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর দিকে দৃষ্টি দিয়েছিলেন। রাজ্যের শাসকদল হিসেবে তৃণমূল সরকারের (TMC Government) প্রায় একযুগ ধরে বাংলার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। পরিসংখ্যান বলছে এই ১২ বছরে স্বাস্থ্য খাতে নজরবিহীন সাফল্য তুলে ধরেছেন বাংলার সরকার (Government of West Bengal)। মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে সরকারি হাসপাতালের শয্যা বৃদ্ধিতেও অনন্য নজির রাজ্যের।

২০১১ সালে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা ও বাঙালি এক নতুন ভোরের আলো প্রত্যক্ষ করেছিলেন। বাম শাসনকালে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। ২০১১ সালে রাজ্যের মেডিকেল কলেজের সংখ্যা ছিল ১০টি। ২০২২-২৩ সালের রেকর্ড বলছে রাজ্যে এখন মেডিকেল কলেজের সংখ্যা ৩৩ টি। এখানেই শেষ নয়, মেডিকেলে আসন সংখ্যা বাম-জামানায় ছিল ১৩৫৫ টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৫০ টি। ২০১১ সালের তুলনায় সরকারি হাসপাতালে ৫৬ হাজার ৭৬৫ টি শয্যা বৃদ্ধি পেয়ে এখন মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯৭ হাজারে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল না। আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২- এ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উন্নতির নজির।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...