Wednesday, June 24, 2026

ধন্যবাদ! দুঃসময়ে পাশে থাকার জন্য কাদের কৃতজ্ঞতা জানলেন রাহুল

Date:

Share post:

“সব বিরোধী দলগুলিকে ধন্যবাদ যে তাঁরা আমাদের সমর্থন করেছেন। আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব।” শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দুঃসময়ে পাশে থাকার জন্য বিরোধী ঐক্যকে ধন্যবাদ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার সাংসদ (MP) পদ খারিজ হওয়ার পর শনিবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন সোনিয়া তনয়।

শনিবার সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন এই সময়ে বিরোধী দলগুলি (Opposition) তাঁর পাশে দাঁড়িয়েছে। তখন রাহুল বলেন, সব বিরোধী দলগুলিকে ধন্যবাদ যে তাঁরা এক্ষেত্রে আমাদের সমর্থন করেছেন। আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। বিজেপিকে (BJP) দিল্লি থেকে হঠাতে তৎপর সব বিরোধী রাজনৈতিক দলগুলিও। বছরের শুরুতে কংগ্রেস সহ সব বিরোধী দল জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়ার সম্ভাবনা ছিল। তবে যত দিন যাচ্ছিল সেই সম্ভাবনা কিছুটা হলেও ক্ষীণ হয়ে যাচ্ছিল। আর এমন আবহে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার একটা জল্পনা চলছিল। আর এই সবকিছুর মধ্যেই দেশের রাজনীতিতে ঝড় তুলেছে রাহুলের সাংসদ পদ খারিজ। এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে একাধিক বিরোধী দল। সমর্থন জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

তারপর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে, রাহুলের কারাদণ্ড ও সাংসদ পদ খারিজ কী ফের বিজেপি বিরোধীদের এক ছাতার তলায় নিয়ে আসবে? তবে এই বিষয়ে বহিষ্কৃত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্পষ্ট করে কোনও বার্তা দেননি। তবে শনিবারের বৈঠকে কিছুটা ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে।

 

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...