Thursday, May 14, 2026

প্রয়াত এসইউসিআই নেতা প্রবোধ পুরকাইত !

Date:

Share post:

প্রয়াত প্রবীণ কমিউনিস্ট নেতা প্রবোধ পুরকাইত (Probodh Purkait), মৃ*ত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। হৃ*দরোগে আক্রা*ন্ত হয়ে রবিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ জয়নগরের দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কুলতলি বিধানসভার (Kultali Assembly) ৯ বারের বিধায়ক প্রবোধ পুরকাইতের মৃ*ত্যুতে শো*কের ছায়া রাজনৈতিক মহলে।

ষাটের দশকে কৃষক আন্দোলন থেকে শুরু করে বেনামি জমি উদ্ধার আন্দোলনের সঙ্গে যুক্ত হন এসইউসিআই(সি) দলের প:ব: রাজ্য কমিটির সদস্য প্রবোধ পুরকাইত। হাইস্কুলের শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন এবং এসইউসিআই দলে যোগ দেন। ১৯৬৭ সালে কুলতলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। বিধায়ক থাকাকালীন সুন্দরবনে যখন বহুজাতিক সংস্থার ইকো ট্যুরিজম চালু করার চেষ্টা করে তখন তিনি তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তা প্রতিহত করেন। পাশাপাশি সুন্দরবনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার বিরুদ্ধেও তিনি আন্দোলন গড়ে তোলেন। রবিবার দুপুর ১টায় তাঁর মরদেহ লেনিন সরণীর রাজ্য অফিসে আনার পর সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। দুপুর ২ টো নাগাদ তাঁর দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়, সেখানে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায় সহ অন্যান্যরা।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...