Saturday, April 4, 2026

রাজ্যকে চিঠি ! তিলজলা কাণ্ডে তৎপর জাতীয় শিশু সুর*ক্ষা কমিশন

Date:

Share post:

তিলজলা কাণ্ডে (Tiljala Case) এবার রাজ্যকে চিঠি দিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Child Protection)। গোটা ঘটনার গুরুত্ব মাথায় রেখে এবার রাজ্য পুলিশের ডিজি (State Police DG) ও মুখ্যসচিবকে (CS) চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এমনকি পরিস্থিতি খতিয়ে দেখতে একটি দলও রাজ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তিলজলায় শিশুকে নৃশং*সভাবে খু*নের ঘটনায় সোমবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মহানগরীর (Kolkata) রাজপথ। রবিবার রাতেই তিলজলা থানা (Tiljala Police Station) ঘেরাও করেন এলাকাবাসী। সোমবার দফায় দফায় বিক্ষোভের জেরে রাস্তা রেল অবরোধ করা হয়।বিপাকে পড়েন সাধারণ মানুষ। এইসবের পরেই এবার তৎপর কমিশন (NCPR)।

তিলজলায় ৭ বছরের শিশু কন্যার উপর যৌ*ন নি*র্যাতন এবং নৃশং*স ভাবে খু*নের পর থেকেই এলাকা উত্ত*প্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে তান্ত্রিক যোগের ইঙ্গিত মিলেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের স্ত্রীয়ের তিনবার গর্ভপাত হয়েছে । এরপর বিহারের এক তান্ত্রিক তাঁকে সন্তানলাভের জন্য নবরাত্রির আগে নরবলি দেওয়ার কথা বলেছিলেন। সেই কারণেই সাত বছরের শিশুকন্যাকে হত্যা করেছে্ন বলেই পুলিশকে জানান ধৃত অভিযুক্ত অলোক কুমার। ঘটনার জেরে সোমবার রাষ্ট্রপতির সফর চলাকালীন কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে তিলজলা, পার্ক সার্কাস এলাকা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়েই এবার রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন।

 

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...