Sunday, May 17, 2026

অসুস্থ রোহিত, তাই ছিলেন না অধিনায়কদের ফটোসেশনে : রিপোর্ট

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ট্রফির সামনে ছবি তোলেন সব দলের অধিনায়করা। আইপিএলের ট্রফি নিয়ে বৃহস্পতিবার যে ছবি প্রকাশ্যে আসে সেখানে ন’জন অধিনায়ক ছিলেন। কিন্তু ছিলেন না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত না থাকায় নানা জল্পনা শুরু হয়েছিল। কেন ছিলেন না মুম্বই অধিনায়ক তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষ জানা গেল কেন ছিলেন না রোহিত। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী অসুস্থ রোহিত। তাই বৃহস্পতিবার ছিলেননা তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিত অসুস্থ থাকায় আহমেদাবাদে যেতেই পারেননি। আইপিএল শুরুর আগে বৃহস্পতিবার সব অধিনায়ক মিলে ছবি তোলা হয়। সেখানে ছিলেন না রোহিত। তবে বুধবার মুম্বইয়ে রোহিত সাংবাদিক বৈঠকে বসেছিলেন। বৃহস্পতিবার আহমেদাবাদে অধিনায়কদের ছবিতে রোহিত না থাকলেও সেই মঞ্চে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান, নীতিশ রানা, লোকেশ রাহুল, ফ্যাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, সঞ্জু স্যামসন এবং ভুবনেশ্বর কুমার। যদিও এবারের আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু তিনি এখনও দেশের হয়ে খেলতে ব্যস্ত, সেই কারণে তাঁর বদলে ভুবনেশ্বর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:আজ থেকে শুরু আইপিএল, তৈরি ধোনি-হার্দিকরা

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...