Wednesday, February 25, 2026

Entertainment : সাম্মানিক ডক্টরেট পেতে চলেছেন জাভেদ আখতার !

Date:

Share post:

ভারতীয় চলচ্চিত্র (Indian Cinema)জগতের অন্যতম তারকা বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar) এবার বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে এক অনন্য সম্মান পেতে চলেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, লন্ডনের এসওএএস (SOAS University of London) বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট (D. Litt. degree) উপাধি দিতে চলেছে জাভেদ আখতারকে(Javed Akhtar)।

ভারতীয় সিনেমায় একজন গীতিকার হিসেবে বছরের পর বছর নিজের অনন্য সৃষ্টিকে উপস্থাপিত করে চলেছেন জাভেদ আখতার। প্রবীণ থেকে নবীন সব সংগীত পরিচালকদের (Music Director) প্রথম পছন্দ তিনি। শুধুমাত্র কবি বা চিত্রনাট্যকার হিসেবেই নিজেকে আটকে রাখেননি গীতিকার জাভেদ। পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের কথা মাথায় রেখে লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয় (SOAS University of London) তাঁকে ডিলিট উপাধি দিতে চলেছে। বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই স্বীকৃতি নিঃসন্দেহে এক গর্বের বিষয়, এমনটাই প্রতিক্রিয়া জাভেদ আখতারের। যদিও কবে এই ডিলিট দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...